নিজস্ব প্রতিবেদক: ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানিরহাট-কাউখালী সড়কের সাহেবনগর এলাকায় আবারও ইটবোঝায় ভারী ট্রাকসহ বেইলিসেতুর পাটাতন ভেঙে পড়েছে। এতে করে কাউখালী সদরের সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে।

এর আগে গত শনিবার দুপুরে অতিরিক্ত ইটবোঝায় ট্রাক বেইলিসেতু পার হতে গিয়ে পাটাতনসহ ধসে একদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় ইটবোঝাই ভারী ট্রাক সাহেবনগর এলাকার সেতুটি পারাপার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে পৌঁছামাত্র বিকট শব্দে স্টিলের পাটাতন ভেঙে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। ঘটনার পর সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটি রাঙ্গুনিয়া ও রাঙামাটির কাউখালী অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় দুই পাশে যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষক, শিক্ষার্থী অফিসগামী কর্মকর্তা, ব্যবসায়ী, যাত্রী ও চালকেরা। এছাড়া আজ সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বিপাকে পড়েছে সকলে।

‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন পূর্বে নামমাত্র মেরামত করে দায় সেরেছেন রাঙামাটি সড়ক বিভাগ। এক সপ্তাহে দুইবার ট্রাক ধসে যান চলাচল ব্যাহত হওয়ায় স্থায়ীভাবে সেতু নির্মাণ করার দাবি স্থানীয়দের। যদি সেতুটি দ্রুত আবারো সচল করা না হয় তাহলে দুই উপজেলার মানুষের চলাচলে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছাবে।

‎এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা পূর্বকোণকে বলেন, পাঁচটনের বেশি পণ্যবোঝাই যানবাহন বেইলিসেতুর জন্য ঝুঁকিপূর্ণ। বারবার মেরামত করেও কিছু হচ্ছে না। পূর্বেও কয়েকবার মেরামত করা হয়েছে। কিন্তু কিছু অসাধু চালক নির্দেশনা অমান্য করে পাঁচটনের অধিক যানবাহন নিয়ে চলাচলের কারণে বারবার দুর্ঘটনায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ট্রাকের মাল আনলোড হলে মেরামত করে যান চলাচল স্বাভাবিক হবে।

‎নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে স্থায়ী সেতু নির্মাণের কার্যাদেশ হয়েছে। বর্ষা শেষে আমরা সেতু নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করব। সেতু নির্মাণের আগ পর্যন্ত পাঁচটনের অধিক ভারী পরিবহনকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।