সুকান্ত বিকাশ ধর,সাতকানিয়া : জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। বর্তমানে জিয়ার উত্তরসূরী তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরে এগিয়ে চলছে দেশ।

রবিবার(৩১মে) সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন এসব কথা বলেন।

দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন বলেন, জিয়ার আদর্শ বাস্তবায়নে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। না হয় ঘাপটি মেরে থাকা কুচক্রীরা সরকারের সুফল ঘরে তুলতে দিবে না। এজন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি’র নেতাকর্মীদের আরও সুসংগঠিত হতে হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদ সদস্য নাজমুল মোস্তফা আমিন।

বিএনপি নেতা নওয়াব মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট এরশাদুর রহমান রিটুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নুরুল কবির, জসিম উদ্দিন আবদুল্লাহ, রমজান আলী, মো.ফেরদৌস, দিদারুল হক, সরওয়ার কামাল, লোকমান হাকিম মানিক, এডভোকেট দেলোয়ার হোসেন, সাজিদুল আলম মিন্টু, হাছান আলী, জোনাইদুল হক মকছুদ, ইব্রাহিম মেম্বার, শামীম শিকদার, সৈয়দ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল গফুর, আহমদ কবির, তৌহিদুল ইসলাম, মো. জকরিয়া, আবদুর রহিম, মো.আইয়ুব, রহিম মেম্বার, মো.আরিফ, মো.এরশাদ, এডভোকেট টিপু ও আবু বক্কর প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।