প্রেস বিজ্ঞপ্তি: শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁদুক বসুন্ধরা- খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আজ শুক্রবার(২২ মে) বিকাল ৪টায় রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে বর্বরোচিত ধর্ষণ ও নৃশংস হত্যাকান্ড এবং চট্টগ্রামসহ সারাদেশে শিশু হত্যা ও ধর্ষণকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও যথাযথ কর্তৃপক্ষের অবহেলায় হামে আক্রান্ত হয়ে সারাদেশের ৫ শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচার ও শাস্তির দাবিতে শিশু কিশোর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিশু নির্যাতন, ধর্ষণ ও নৃশংস হত্যার যে উৎসব শুরু হয়েছে তা প্রতিরোধ করতে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। শিশু ধর্ষণকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইন প্রণয়ন করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এতে বক্তব্য রাখেন- খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ একিউ এম সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক ও অঞ্চল চৌধুরী।

আরো বক্তব্য রাখেন- সাংবাদিক সাহিত্যিক সুভাষ দে, দীপশিখা খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাংগঠনিক সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, মৈত্রী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ইউনুস, সম্পাদক মন্ডলী সদস্য তপন মজুমদার, অলক চৌধুরী, নাছির উদ্দিন, রুবেল দাশ প্রিন্স, পরেশ দাশগুপ্ত, বনবিহারী চক্রবর্তী, সাবেকুন নাহার ঝর্না, আয়েশা আক্তার নাজু, সদস্য রুমা বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে কপোত, মৈত্রী, দীপশিখা ও অন্যান্য খেলাঘর আসরের ২ শতাধিক শিশু-কিশোর ও অভিভাবক অংশগ্রহণ করে।