মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বাস গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই পযর্টকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুত্বর আহত হয়। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪ টা ১০ মিনিটে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া ভিলেজার পাড়া করিম বাবুর্চির বাড়ির সামনে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহন বাস গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।
তারা হলেন, ঢাকা ডিএমপির উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) একই এলাকার অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুল আমিন।
তিনি জানান, চট্টগ্রাম হইতে কক্সবাজার গামী লাল সবুজ পরিবহনের একটি বাস রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫ র অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ৩ গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হলে কর্তব্যরত ২ মোটরসাইকেল আরোহীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরিফুল আমিন আরও জানান, লাল সবুজ পরিবহন চালক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। লাল সবুজ পরিবহন ও মোটরসাইকেলটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।এছাড়াও আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।




