দি ক্রাইম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থানার ময়ূরভিলার সামনে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, সামুরাই, ছুরি ও একটি দা উদ্ধার করা হয়।

রোববার (১ মার্চ) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল। সন্ধ্যায় র‍্যাব-২-এর সিপিএসসির মেজর কবির এ তথ্য নিশ্চিত করেন।

মেজর কবির জানান, রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক এলাকায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিলকে (২৯) বোরকা পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার একদিন আগে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি বিকেলে একই স্থানে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জেরে মো. রাসেল (৩৭) ও মো. মামুন (৩২) নামের দুজনকে কুপিয়ে আহত করা হয়। এই দুই ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

তিনি জানান, একই স্থানে পরপর দুটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় আজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে (৩৫) বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, গ্যারেজ সোহেল ও তার সহযোগীরা দেশি ও বিদেশি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। আসামির কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।