বিনোদন ডেস্ক: কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গতকাল বিকালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নাট্যনির্মাতা সকাল আহমেদ।

তানিয়া বৃষ্টির বর্তমান শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। এ তথ্য উল্লেখ করে পরিচালক সকাল আহমেদ বলেন, “চিকিৎসকেরা ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একদম কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের আগে যে শঙ্কা ছিল, আপাতত তা কেটে গেছে। কেবিনে নেওয়ার পর আমরা কয়েকজন সহকর্মী দেখতে গিয়েছিলাম।”

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ৪ ঘণ্টাব্যাপী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য তাদের।

পোস্ট-অপারেটিভ কিছু জটিলতার আশঙ্কা থাকায় তানিয়া বৃষ্টিকে এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। স্পর্শকাতর এই সময়ে মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রাম সবচেয়ে বেশি জরুরি। এ পরিস্থিতিতে হাসপাতালে অযথা ভিড় না করা, অতিরিক্ত ফোনকল দিয়ে বিব্রত না করার অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া বৃষ্টি। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানকার পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে।

পরে রাজধানীর আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে। এরপর সেখানে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।

তানিয়া বৃষ্টি

মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর নাম লেখান টিভি নাটকে। তবে বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। পরবর্তীতে অভিনয়েও নিজেকে প্রমাণ করেন।

২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর বেশ কটি সিনেমায় কাজ করেন। তবে বড় পর্দার চেয়ে টিভি নাটকে অভিনয় করে অধিক খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি

২০১৯ সালে মুক্তি পায় তানিয়া বৃষ্টি অভিনীত ‘গোয়েন্দাগিরি’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ সিনেমা। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তার কাজের কথাও ছিল। আর এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন তানিয়া বৃষ্টি।