দি ক্রাইম ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও মাহমুদুল হাসান টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি ও বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে টিটোর সমর্থক রাকিব শেখকে ধাওয়া দেয় ইয়াকুব মণ্ডলের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, রাত ৮টার দিকে ইয়াকুব মণ্ডলের সমর্থকেরা টিটোর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় বাধা দিতে গেলে টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) গুরুতর আহত হন। তারা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ওমর আলী অভিযোগ করে বলেন, ইয়াকুব মণ্ডলের সমর্থকরা আশপাশের গ্রাম থেকে ২০০-৩০০ লোক জড়ো করে হামলা চালায়।

পরবর্তীতে টিটোর সমর্থকেরাও পাল্টা হামলা চালিয়ে ইয়াকুব মণ্ডলের পক্ষের অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে বলে জানা গেছে।

ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, “হঠাৎ করেই টিটোর লোকজন লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে শ্রীপুর থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।