দি ক্রাইম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে অংশ নিয়েছেন ১১৪ জন প্রার্থী। তাদের মধ্যে জামায়াত এবং এনসিপির দুজনসহ মোট ৭৮ প্রার্থী জামানত হারিয়েছেন।

এই তালিকায় রয়েছেন— গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিএসপি, লেবার পার্টি, জাতীয় পার্টি, গণফোরাম, জাসদ, বাসদ (মার্কসবাদী), ইনসানিয়াত বিপ্লব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এনডিএম, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রায় সব প্রার্থী। এছাড়া চট্টগ্রাম-১৬ আসনের লেয়াকত আলী ছাড়া সব স্বতন্ত্র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তবে জেলার দুই আসনে হারলেও বিএনপির প্রার্থীরা জামানত হারাননি।

চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, সংসদ নির্বাচনে অংশ নিতে প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়। কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়।

রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর থেকে ঘোষিত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রাম-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে জাসদের একেএম আবু ইউছুপ ২৫৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী ২ হাজার ১০৮, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম ৭৮০, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ২৬৯ ও জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন ১ হাজার ৬৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ০৮ জন প্রার্থীর মধ্যে বিএসপির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ১২ হাজার ৪১৫, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জুলফিকার আলী মান্নান ২ হাজার ১৬৯, জনতার দলের গোলাম নওশের আলী ৩৮০, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার ২৭০, আহমদ কবির ২৬২, গণঅধিকার পরিষদের রবিউল হাসান ২৫১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ৩০৮ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেন ৫ হাজার ১৪৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৯ প্রার্থীর মধ্যে গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ ১৬৬, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম ৩০১, নেজামে ইসলাম পার্টির জাকারিয়া খালেদ ১৯৩, ইসলামী আন্দোলনের দিদারুল মাওলা ১ হাজার ৩৩৭, কমিউনিস্ট পার্টির মো. মছিউদদৌলা ৮৩৮, বাংলাদেশ সুপ্রিম পার্টির শহীদুল ইসলাম চৌধুরী ৯২৩ ও ইসলামী ফ্রন্টের সিরাজুদ্দৌলা ৭ হাজার ২৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৬ প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্টের রফিকুল ইসলাম ১২ হাজার ২২৫, ইসলামী আন্দোলনের মতি উল্লাহ নূরী ১ হাজার ৩১৯, স্বতন্ত্র প্রার্থী ইমাম উদ্দিন রিয়াদ ৮৫৭ ও লেবার পার্টির আলা উদ্দিন ২০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৪ প্রার্থীর মধ্যে গণসংহতি আন্দোলনের নাছির উদ্দিন তালুকদার ৮২৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৮ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের আবদুল্লাহ আল হারুন ১ হাজার ৩০৭, কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া ৪৪১, এবি পার্টির মো. আবদুর রহমান ১৫৮, গণঅধিকার পরিষদের বেলাল উদ্দীন ১২৯ ও জাতীয় পার্টির মেহেদী রাসেদ ৪১১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ এমদাদুল হক ৮৮৪, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নুরুল আলম ১ হাজার ২০৮ ভোট, এনসিপির জোবায়ারুল হাসান আরিফ ৩ হাজার ৩৪৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ৪ হাজার ১১০, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ ১ হাজার ৪০, ইসলামী আন্দোলনের আব্দুস শুক্কুর ৯৪১, বাসদ (মার্কসবাদী) শফি উদ্দিন কবির ৪৯৪, জেএসডির’র আবদুল মোমেন চৌধুরী ১২৮ ও ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ নঈম উদ্দীন ১১২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে ৯ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ৩৫৭, বাসদ (মার্কসবাদী) আসমা আক্তার ৩০৫, ইসলামিক ফ্রন্টের লিয়াকত আলী ২ হাজার ৪৪১, জাতীয় পার্টির এমদাদ হোসাইন চৌধুরী ১ হাজার ৭৯, ইনসানিয়াত বিপ্লবের সাবিনা খাতুন ৯৬০, লেবার পার্টির ওসমান গনি ১৬১ ও ইসলামী আন্দোলনের মুহাম্মদ জান্নাতুল ইসলাম ৩ হাজার ৮৮০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১০ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আবু তাহের ১ হাজার ৪, গণফোরামের উজ্জ্বল ভৌমিক ৩০৭, বাসদ (মার্কসবাদী) দীপা মজুমদার, ২৩১, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের ৫ হাজার ১২৭, গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন ১০৪, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর ভুঁইয়া ১৭৮, ইনসানিয়াত বিপ্লবের আজিজ মিয়া ২১০, বাসদের নিজামুল হক আল কাদেরী ১২০ ও ইসলামী আন্দোলনের মো. নুর উদ্দিন ২ হাজার ৫৫৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৮ প্রার্থীর মধ্যে এলডিপির এম এয়াকুব আলী ১১৮, ইসলামী আন্দোলনের এমএম বেলাল নুর ৯০১, জাতীয় পার্টির ফরিদ আহম্মদ চৌধুরী ৭৩২, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন ২৪৩, ইনসানিয়াত বিপ্লবের আবু তালেব হেলালী ৯২৯ ও জামায়াতের মোহাম্মদ ফরিদুল আলম ২১ হাজার ৭০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৭ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী ৪৪০, ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা ১৯১, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের মোহাম্মদ এমরান ২০৪, গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌধুরী ১৬৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৮ প্রার্থীর মধ্যে ইনসানিয়াত বিপ্লবের এইচ এম ইলিয়াস ১৪৯, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ ১ হাজার ৫৩৯, জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া ২৯৩, স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরী ৩ হাজার ৬৩০ ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী ১ হাজার ১৬৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে তিন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী ২ হাজার ৯০৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৭ প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্টের আব্দুল মালেক ৮৪৪, বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক ১০৫, গণঅধিকার পরিষদের আরিফুল হক ২৪৩ ও ইসলামী আন্দোলনের হাফেজ রুহুল্লাহ ৪ হাজার ৫৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।