দি ক্রাইম ডেস্ক: কুমিল্লার লাকসামে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে; এ সময় পাঁচজন আহত হয়েছেন। এতে চট্টগ্রাম–চাঁদপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গতকাল শুক্রবার রাত সোয়া ৮টায় আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লাগে বলে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে আসা চাঁদপুরগামী ট্রেনটি রাত পৌনে ৮টায় লাকসাম রেলওয়ে জংশনের ৫ নম্বর লাইনে প্রবেশ করে। পরে ট্রেনটি চাঁদপুর যাওয়ার জন্য ইঞ্জিন সংযোগের চেষ্টা চলছিল। খবর বিডিনিউজের।

এ সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের মধ্যে সজোরে ধাক্কা লাগে। আর তাতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম–চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচ যাত্রী আহত হন। লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক বলেন, বগি ও ইঞ্জিন উদ্ধারসহ রেললাইন মেরামত কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।