নিজস্ব প্রতিবেদক: নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বইমেলা থেকে ‘জঙ্গি সন্দেহে’ এক যুবককে আটক করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও কোতোয়ালি থানা পুলিশ। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। গত সোমবার দুপুরে বইমেলার পাশের এম এ আজিজ স্টেডিয়ামের মূল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মুজাহিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে নয়, সন্দেহের জেরে জিজ্ঞাসাবাদের জন্য ২২ বছর বয়সী এক যুবককে থানায় আনা হয়েছে। যুবকটি একটি মাদ্রাসার ছাত্র। সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হস্তন্তর করা হয়েছে ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, বইমেলা থেকে সন্দেহবশত একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বাকিটা জানা যাবে।