সেলিম উদ্দীন, ঈদগাঁও:‘আমার দলের হউক বা অন্য দলের হউক কোনো মানুষের ওপর অত্যচার-নির্যাতন করতে পারবেন না। কেউ আইন হাতে তুলে নেবেন না, সকল হত্যাকারীর বিচার করা হবে এ বাংলার মাটিতে।’ আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে চকরিয়া পৌর বাসটার্মিনালে এক গণসংবর্ধনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘এদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। হিন্দু-বৌদ্ধ সবার সমান অধিকার।’

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘পেশীবাদী স্বৈরাচারী সরকারের পতন হলেও আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি। যেদিন দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাদের বিজয় আসবে।’ এদিন শেখ হাসিনার সরকারের গুমের শিকার হয়ে ভারতে নির্বাসন শেষে দীর্ঘ নয় বছর পর নিজ এলাকায় আসেন সালাউদ্দিন আহমেদ।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক এমপি হাসিনা আহমেদ, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।