প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়-এর সাথে আজ সোমবার (২৫ মার্চ) বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে- বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হক, নব-নির্বাচিত পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মোঃ শহিদ উল্লাহ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে পোশাক শিল্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
Post Views: 236




