প্রদীপ দাশ,কক্সবাজার (সদর) প্রতিনিধি: টেকনাফ পৌরসভার খালে ভাসমান অবস্থায় মোস্তাক আহমদ( ২৬) নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (০৬ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় খাল থেকে মরদেহাটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি ।
নিহত মোস্তাক আহমদ (২৬ )সেই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া কাঁটাবুনি এলাকার নুর জামানের ছেলে । তিনি পেশায় একজন ব্যাটারি চালিত টমটম চালক। নিহতের শরীরে বিভিন্ন অংশে চামড়া উঠে ফুলে ফেঁপে যাওয়ায় চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেন।
ওসি ওসমান গনি বলেন,বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় খালে মাছ ধরছিলেন জেলে আবুল হোসেন নামের এক ব্যক্তি । এক পর্যায়ে তিনি খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন । প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও ,পরে স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন ।
ওসি আরো বলেন ,নিশ্চয়ই তার কোন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, নাকি হত্যাকাণ্ড। পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে । নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, বলে জানান পুলিশ কর্মকর্তা ।
এইদিকে নিহতের টমটম ইজিবাইক ক্রয়-বিক্রয় নিয়ে টেকনাফ সদর বুদার বিল এলাকার অবস্থানরত নাসির নামের এক মিস্ত্রি আমার ভাইকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে বলে দাবি করেছে তার বড় ভাই । আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি ।




