মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাই ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ আন্ত:জেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারী) ভোরে হাড়িসর্দার এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোরচক্রের সদস্য রাশেদ ও শাহজাহানকে আটক করেন।

আটককৃতরা হলেন– চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্রনগর গ্রামের নোয়াব মিয়ার ছেলে মোঃ রাশেদ ও গুণবতী ইউনিয়নের গদানগর গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে মো. শাহজাহান।

পুলিশ জানায়, ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ভবন প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার মধ্যরাতে ফ্যাক্টরির নির্মানাধীন নতুন ভবনের বিদ্যুৎ লাইনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেক্ট্রিক ক্যাবল চুরি হয়। এরপর ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার ভোরে হাড়িসর্দার এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোরচক্রের সদস্য রাশেদ ও শাহজাহানকে আটক করে। এসময় চোরাই যাওয়া ৩৬ মিটার ক্যাবল ও চোরাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আন্ত:জেলা চোরচক্রের আটককৃত দুই সদস্যকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।