বিনোদন প্রতিবেদক: বিজয়ের মাসে বাংলার জয়গান থেকে শুরু করে গ্রামীন লোক ঐতিহ্য, নজরুল ও রবীন্দ্রনাথের সূর সব মিশে একাকার, যেন সংস্কৃতির ভিন্ন ভিন্ন উপাদানে সংযোজিত মঞ্চ, জাতীয় নাট্যশালা মিলনায়তন। আধুনিক ও দেশাত্ববোধক গানে সমবেত নৃত্যের পাশাপাশি আবৃত্তির বৈচিত্রময় সব পরিবেশনাও মিশেছে এই আয়োজনে, বৈচিত্যময় নানান পরিবেশনার মধ্যে দিয়ে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো গণজাগরণের ৬ষ্ঠ দিনের উৎসব। শুদ্ধ সংস্কৃতি চর্চার লক্ষ্যে গণজাগরণ তৈরীর ধারায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭- ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৯ দিনব্যাপী চলা গণজাগরণের সাংস্কৃতিক উৎসব এর ৬ষ্ঠ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ দল। নৃত্য পরিচালনায় ছিলেন বেনজির সালাম। দেশের গান ‘মধুরো ধ্বনি বাজে’ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো গণজাগরণের সাংস্কৃতিক উতসবের ৬ষ্ঠ দিনের আয়োজন। এরপর পরিবেশিত হয় আবৃত্তি, পরিবেশনায় ছিলেন সিদ্দিকুর রহমান পারভেজ। ‘আমার মাঝে নেই এখন আমি’ একক সংগীত পরিবেশন করেন মোহনা দাস। সমবেত নৃত্য পরিবেশন করে নন্দনকলা কেন্দ্র। নৃত্য পরিচালনা করেন এম আর ওয়াসেক। পরিবেশিত হয় ‘৫২তে বলেছি’ ।
এরপর ‘গণজাগরণের গান’ একক সংগীত পরিবেশন করেন রিতা ভাদুরী। আবার সমবেত নৃত্য পরিবেশন করে কাথ্যাকিয়া নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান। পরিবেশন করে ‘প্রচন্ড গর্জনে’ করে। ‘আজ গুন গুন কুঞ্জে’ একক সংগীত পরিবেশন করেন শারমিন আক্তার।

ধারাবাহিক এ আয়োজনে পরবর্তী পরিবেশনায় ছিলেন তারকা শিল্পী শামীমা তুষ্টি এবং তানভীন সুইটি। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ দল। নৃত্য পরিচালনায় ছিলেন বেনজির সালাম ‘মাগো আর তোমাকে’। এরপর আবৃত্তি করেন লায়লা আফরোজ। আবারো একক সংগীত পরিবেশন করেন কামাল আহমেদ ‘বাংলার মাটি বাংলার জল এবং একক সংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নন্দকলা কেন্দ্র। নৃত্য পরিচালনা করে এম আর ওয়াসেক ‘চাঁদ উঠেছে ঐ’।

দলীয় নৃত্য পরিবেশন করে কাথ্যাকিয়া নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান ‘কারার ঐ লৌহকপাট’। এরপর দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দল। সবশেষে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যদল।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন-ওয়ালীদ হাসান।



