প্রেস বিজ্ঞপ্তি: থিয়েটার ইনিস্টিউটে আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে দেশবরেণ্য তবলাগুরু পন্ডিত বিজন কুমার চৌধুরীর ৮৪ তম জন্মদিন ও নবম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে দু’দিন ব্যাপি উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠানের শুরুতে পন্ডিত বিজন কুমার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
স্মৃতি চারণ অনুষ্ঠানে উদ্ভোধক থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
প্রধান অতিথি থাকবেন নাট্যজন ও আহমেদ ইকবাল হায়দার, সঙ্গীত ভবনের অধ্যক্ষ বিদুষী কাবেরী সেন গুপ্তা ও শিল্পী দোলন দেব।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন তবলা শিল্পী সুরজিৎ সেন।
স্বাগত বক্তব্য রাখবেন রাজু দাশগুপ্ত।
সভাপতিত্ব করবেন গিটার শিল্পী বিশুতোষ তালুকদার।
উচ্চাঙ্গ সংগীতে অংশ নিবেন পন্ডিত জহর মুখার্জি, শিল্পী রিষু তালুকদার, শিল্পী অপু বর্মণ, শিল্পী প্রমিত বড়ুয়া, সমবেত তবলা লহড়া পরিবেশন করবেন আনন্দী সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীবৃন্দ।
এছাড়া রোজী সেন (সেতার), তবলা শিল্পী রতন দত্ত, ভায়োলিনিষ্টস চট্টগ্রাম, ওড়িশী আ্যন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম, বংশীধ্বনি চট্টগ্রাম, সুরধ্বনি মিউজিক একাডেমি চট্টগ্রাম, রক্তীকা সঙ্গীত একাডেমি চট্টগ্রাম, রাজীব চক্রবর্তী (তবলা), শিল্পী তপন চক্রবর্তী একক তবলা লহড়া, শিল্পী সুশান্তকর চৌধুরী (তবলা)।
দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক জিতু বড়ুয়া ও সচিব রাজু দাশগুপ্ত টিটু ।




