প্রেস বিজ্ঞপ্তি: ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আগামী (১৬ সেপ্টেম্বর) আল খয়ের জাকির মলে ফাহম বলরুমে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করবেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
উপস্থিত থাকবেন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মিস মৌসুমী রহমান ও কর্মকর্তাবৃন্দ।
এই রক্তদান কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী সদস্যবৃন্দ। । ইতিমধ্যে দফায় দফায় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ বৈঠক করেছেন সোশ্যাল ক্লাবের মহিলা উইংস, নোয়াখালী উইংস ও কুমিল্লা উইংস এবং প্রস্তাবিত চট্টগ্রাম উইংস, স্পোর্টস উইংস ও যুব উইংস ও মিডিয়া কর্মীদের এর সাথে।
গত শনিবার রাত সাড়ে ৮টায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ,ব্যবসায়ী এবং সুশীল সমাজের সাথে মত বিনিময় ও পরামর্শ সভা সম্পন্ন করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন আমিন এর সঞ্চালনায় পরামর্শ সভায় কমিউনিটির সব কর্ণারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাবের চেয়ারম্যান আসন্ন রক্তদান কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানালে উপস্থিত সকলেই কর্মসূচি সফল করতে ক্লাবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সকলের একটাই কথা যেখানে দেশের ইমেজ এর প্রশ্ন সেখানে অবহেলার কোন সুযোগ নেই। উপস্থিত সবার আন্তরিকতা দেখে মুগ্ধ ক্লাব কতৃপক্ষ। এসময় ক্লাবের সকল কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
Post Views: 247




