নগর প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৫ মে)বিকালে নগরীর শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, এনডিসি।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম।

তিনি বলেন, সত্তর দশকের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে কবির জন্মদিন পালনের জন্য স্বাধীন বাংলাদেশের মাটিতে আনা হয় কাজী নজরুল ইসলামকে। দেওয়া হয় নাগরিকত্ব এবং ‘জাতীয় কবি’-র মর্যাদা। আজ তাঁর ১২৪ তম জন্মবার্ষিকী।

বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, এনডিসি তাঁর বক্তব্যে বলেন, সালটা ১৯২২, ৬ জানুয়ারি, রোজ শুক্রবার। তৎকালীন সাপ্তাহিক পত্রিকা ‘বিজলী’তে প্রকাশিত হলো বছর বাইশের এক টগবগে তরুণ কবির কবিতা ‘বিদ্রোহী’। গতবছর, অর্থাৎ ২০২২ সালে শতবর্ষে পা রেখেছে সেই ‘বিদ্রোহী’। সেবারও দিনটি ছিলো শুক্রবার। অনেকে মনে করেন, এই কবিতার হাত ধরেই বাংলা সাহিত্যে সূচিত হয়েছিলো এক নতুন যুগের। দুর্দান্ত গতিময়, দৃপ্ত, উন্নতশির, নির্ভীক কবি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র একজন সাহিত্যসেবী ছিলেন না, ছিলেন দেশহিতৈষী। আর সেজন্যই আমাদের সকলের কাছে তিনি হয়ে উঠেছিলেন ‘বিদ্রোহী’ কবি।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), নাফরিজা শ্যামা যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ;এসএম শফিউল্লাহ, বিপিএম পুলিশ সুপার; বীর মুক্তিযোদ্ধামোজাফফর আহমদ কমান্ডার, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ; বীর মুক্তিযুদ্ধা এ কে এম সরোয়ার কামাল কমান্ডার, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড