এম আনোয়ারুল হক, আনোয়ারা: ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে। এই মাঠ বঙ্গবন্ধুর, শেখ হাসিনার মাঠ, আওয়ামী লীগের দখলে মাঠ আছে থাকবে। কোন অপশক্তি মাঠ থেকে আওয়ামী লীগকে সরাতে পারবে না। তিনি তারেক জিয়াকে ইঙ্গিত করে বলেন ভার্চুয়াল নির্দেশনা দিয়ে মাঠ দখল করা যায় না।
তিনি বলেন বিএনপি নেতারা হুংকার দিয়েছিল ১০ তারিখের পর দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। ১০ তারিখ চলে গেছে দেশ এখনও আওয়ামী লীগের হাতে। বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে চাই। বিএনপি মিথ্যার রাজনীতি করছে। দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা করলে জনগণ তার উচিত জবাব দেবে।
আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নই, আ. লীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্যেই। আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।
তিনি নেতাকর্মীদেরকে আরো উজ্জীবিত হয়ে সংগঠনিক কাজকে শক্তিশালী করে বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করার জন্য আহ্বান জানান। আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি উপরোক্ত মন্তব্য করেন।
সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ চৌধুরী এমপি, সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,।
বক্তব্য রাখেন আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি মো. নজরুল ইসলাম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলার সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মনসুর জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সাবেক এমপি চেমনআরা তৈয়ব, মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপনা হারুন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। সম্মেলনের মূলমঞ্চটি তৈরি করা হয়েছিল নৌকা আদলে। সম্মেলনের মাঠ কানায় কানায় পূর্ণ হয়। সম্মেলন জনসমুদ্র পরিণত হয়।
প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে পুনরায় সভাপতি ও মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক নাম ঘোষণা করা হয় এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে নতুন সভাপতি সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানায়।





