প্রেস বিজ্ঞপ্তি: আগ্রাবাদ পানওয়ালা পাড়া বড় মসজিদের মোতোয়াল্লী আলহাজ¦ কবির আহমদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল আজ বৃহস্পতিবার (১৩ অক্ঠোবর) বাদে মাগরিব থেকে বড় মসজিদে অনুষ্ঠিত হয়।
পানওয়ালা পাড়া বড় মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান বক্তা ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী, বিশেষ অতিথি ছিলেন গহিরা জামেউল উলুম সুন্নিয়া মাদরাসার আরবী প্রভাষক ও অত্র মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তাহেরী নকশাবন্দী, বুলবুলে বায়তুশ শরফ কাজী মাওলানা শিহাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা মুহাম্মদ মুছা, মাওলানা আহমদ ছফা প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথি শায়খ আবদুল হাই নদভী বলেন, রাসুলে করীম (সা:) এর আদর্শই আমাদের একমাত্র আদর্শ। তিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তাঁর উম্মত হতে পেরে আমরাও ধন্য। তিনি বলেন, রাসুল (স:) এর আদর্শ প্রচারের মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনে আমাদেরকে অগ্রণি ভুমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, শরিয়ত ও তরীকত একটি অপরটির পরিপূরক। আমাদের পীর মুর্শিদের কাছ থেকে আত্মাধিকতার যে সবক আমরা নিয়েছি তা যথাযথভাবে পালন করতে হবে। তাদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীম মুক্তি নিশ্চিত নিশ্চিত করতে হবে।
প্রধান বক্তা মাওলানা মামুনুর রশীদ নূরী বলেন, রাসুলে করীম (স:) পৃথিবীতে আগম করেছিলেন অন্ধকার যুগকে আলোকিত করার জন্য। তিনি কোরআন ও সুন্নাহর আলোকে জাহেলী যুগকে স্বর্ণালী যুগে পরিণত করেছিল যেভাবে আমাদেরকেও সেই পথ অনুসরণ করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অনৈতিক কর্মকান্ড, দূর করে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র গঠনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।




