প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার সড়কস্থ দয়াকুটীর প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব শুভ সূচনার লক্ষ্যে মহালয়ার পূণ্য তিথিতে ঢাক বাদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ইস্পাহানির সৌজন্যে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটির উদ্বোধন হয়। উদ্বোধক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ড. অনুপম সেন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান।অতিথি ছিলেন, এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর, ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, জামশেদুল আলম চৌধুরী, বাকলিয়া সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড.পান্নাশ্রী দত্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিষদের ইতিহাস তথ্যচিত্র’র মাধ্যমে প্রদর্শনী করা হয়।




