প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম নগরীর প্রকৃতিঘেরা সিআরবির একটি হোটেলে আজ শনিবার ২৭ আগস্ট  দিনব্যাপি বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ”শিখর”র ৫ম  বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। সংগঠনটির সভাপতি আব্দুস সামাদ রিফাত’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন রিফাত ও চট্টগ্রাম শাখার সহ-পরিচালক রাফিয়া কাশফি’র যৌথ সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সম্পাদক মেহেরাজ আলী মুন্না। শিখর’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদুর রহমান ২০২২-২৩ সেবাবর্ষের কার্যকরি পরিষদ, শাখা ও প্রজেক্ট পরিচালকসহ সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সাংগঠনিক দক্ষতা ও ক্যারিয়ার ডেভলপমেন্ট কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন লিও আন্তর্জাতিক ড্রিস্ট্রিক ৩১৫ এর মাল্টিফল ভাইস প্রেসিডেন্ট লিও আফিফা ইসলাম ও এসডিজি ইয়ুথ ফোরাম এর সভাপতি নোমান উল্লাহ বাহার।
চট্টগ্রামের সামাজিক ক্ষেত্রে বহুমাত্রিক অবদান রাখায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, দোহাজারী ব্লাড ব্যাংক, স্বপ্নের তরী সাংস্কৃতিক সংসদ, পটিয়া ব্লাড ডোনেট ক্লাব, স্মাইল বাংলাদেশ, লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি, সারা আনোয়ারা, স্বপ্নময় মানবমূখী সংগঠনসহ ২৫ টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। কোভিড ১৯ চলাকালীন জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও হোম হাসপাতাল এর উদ্যোক্তা ও নির্বাহী ডাঃ বিদ্যুৎ বড়ুয়াকে সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট ইন্জিনিয়ার মতিউর রহমান।
উদ্বোধক ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওন এর চেয়ারম্যান ও চন্দনাইশ সমিতি চট্টগ্রাম ট্রাস্টি বোর্ড’র চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন এর অর্গানাইজিং ডিরেক্টর ও চট্টগ্রাম শাখার সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, বাংলাদেশ সরকার এর অতিরিক্ত কর  কমিশনার সামিনা ইসলাম প্রমুখ।
সংগঠনটির নিয়মিত রক্তদাতাগন, গুণীজন সংবর্ধনাসহ (রাজিব হোসেন রিফাত, মনিরুল ইসলাম, আজিজুল হক) ৩ জন সদস্যের অভিভাবককে গর্বিত অভিভাবক সম্মাননা প্রদান করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন শিখর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদুর রহমান, যুগ্ম-প্রতিষ্ঠাতা জয়ন্ত বড়ুয়া, প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল হক, সাবেক সভাপতি মাহতাব রুমি, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও স্হায়ী পরিষদের সদস্য প্রিয়াংকা বড়ুয়া, সহ-সভাপতি শাহেদুল আলম নকিব, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, নারী সম্পাদক সুস্মি মনি, প্রকল্প পরিচালক শাহরিয়ার হাসান রাজ, প্রচার সম্পাদক আল-শাহরিয়া রাফি, কার্যকরি সদস্য নুসরাত জাহান রিয়া, আব্দুল হামিদ, গিয়াস উদ্দীন সুমন,শাখা পরিচালক নাফিসা সুলতানা নিলা, চৌধুরী সানজি, নাসরিন জাহান নদী, পাঠশালা পরিচালক সানজিদা ইয়াছমিন নিঝুম, সহ শাখা ও প্রজেক্ট এর সহ-পরিচালকগণ ও শিখরের সকল সদস্যগণ।
উল্লেখ্য যে, সংগঠন টি ২০১৭ সালে ২০ আগষ্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটি ৫টি শাখায় ৩টি প্রজেক্ট  নিয়ে মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি সাংবাদিকদের বলেন, বর্তমানে শিখরের ৩টি প্রজেক্টের মধ্যে “শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক” এর মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অসহায় রোগীদের রক্ত জোগাড় করে দেওয়া হয়। “শিখর স্বপ্নপূরণ পাঠশালা” প্রজেক্ট এর মাধ্যমে পাহাড়ী অঞ্চলে গরীব অসহায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা সামগ্রী, খাবার, স্কুলের পোষাক বিতরন করা হয় এবং  “শিখর ক্ষুধার্তের জন্য খাদ্য” প্রজেক্ট এর মাধ্যমে নগরীর বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার প্যাকেটজাত করে ফুটপাতে রেলস্টেশন পরে থাকা অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।