প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ রবিবার ০৭ অগাস্ট সন্ধ্যা ছয়টায় নগরীর নন্দনকানন এলাকায় ফুলকি মিলনায়তনে এই অনুষ্ঠান হবে। এতে চট্টগ্রামের বরণ্যে শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন। প্রতি বছরের মত এবারও এই আয়োজন করেছে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখা। এবারের অনুষ্ঠানের শিরোনাম “হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে..”। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. আনোয়ারা আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা লাকী দাশ।