প্রেস বিজ্ঞপ্তি: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ পৃথক পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ শনিবার ২৫ জুন বিকাল সাড়ে ৩টায় যশোর টু চৌগাছা সড়ক ও কোতয়ালী মডেল থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নারী মাদক ব্যবসায়ী মোছাঃ হালিমা খাতুন (৪০) ও মোছাঃ আরজিনা (৪৫)। তাদের উভয়ের বাড়ী একই জেলায়।
 ডিবির এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আশরাফুল ইসলাম, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগা্‌ছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর চৌগাছা থানাধীন কয়ারপাড়া টালিখোলা সাকিনে যশোর টু চৌগাছা রোডস্থ জনৈক আব্দুল আলীম এর চাতালের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হতে নারী মাদক ব্যবসায়ী মোছাঃ হালিমা খাতুন (৪০), স্বামী- জহির উদ্দিন, মাতা- মোছাঃ ফিরোজা, সাং-সাহাপুর, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯০ হাজার টাকা।
পৃথক আরেক অভিযানে এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আশরাফুল ইসলাম, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন জগহাটি গ্রামস্থ যশোর টু চৌগাছা রোডে জনৈক মোফাজ্জেল হোসেন মোফা এর বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর হতে আসামী মোছাঃ আরজিনা (৪৫), স্বামীমৃত – কামাল হোসেন, মাতা- রিজিয়া, সাং-মাজালী, থানা- চৌগাছা, জেলা- যশোরকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে সংশ্লিষ্ঠ থানায় পৃথক দুটি  এজাহার দায়ের করেন।