প্রেস বিজ্ঞপ্তি: রাজধানীর ভাটারা থানা এলাকা হতে ৫৯৬ ক্যান বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় নতুন বাজার মাদানী এভিনিউ এলাকাস্থ স্টাইল ম্যান ওয়েডিং সপ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল সরদার (৩৪)কে গ্রেফতার করে।
র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে বিপুল পরিমান মাদকদ্রব্য বিয়ার বহন করে ডিএমপির ভাটারা থানাধীন নতুন বাজার এলাকার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার (১৪ জুন) আনুমানিক সকাল ১০:৩৫ মিনিটে নতুন বাজার মাদানী এভিনিউ এলাকাস্থ স্টাইল ম্যান ওয়েডিং সপ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল সরদার (৩৪), পিতা-মোঃ খালেক সরদার, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৫৯৬ ক্যান বিয়ারসহ মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত বিয়ারের মূল্য দুই লাখ ৯৮ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিয়ার ক্রয়-বিক্রয় করে আসছে।
Post Views: 328




