প্রেস বিজ্ঞপ্তি: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (১৩ জুন) সকালে জেলা শিল্পকলার সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।
মূল প্রবন্ধের উপর আলোচনা করেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।
Post Views: 315




