প্রেস বিজ্ঞপ্তি: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান এর সভাপতিত্বে ইউনিটের মাসিক আইন-শৃঙ্খলা সভা আজ সোমবার (১৩ জুন) সকালে আইপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন জোনের পুলিশ সুপারবৃন্দ অনলাইনে সংযুক্ত হয়ে উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর মাসিক আইন-শৃঙ্খলা সভায় আলোচ্যসূচীর বিষয়ে পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান বলেন, শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিকরণে ও শিল্প সংক্রান্ত মামলার তদন্ত কার্যক্রম সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জোনসমূহের পুলিশ সুপারবৃন্দকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি ফোর্সের কল্যাণকে গুরুত্ব প্রদানের পাশাপাশি ডিসিপ্লিন সংক্রান্ত বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত সকল পর্যায়ের সদস্যবৃন্দরা পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে বাংলাদেশের শিল্পভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধিতে আরো বেশি অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আইপি হেডকোয়ার্টার্সের অতিঃ ডিআইজি, পুলিশ সুপারদ্বয়সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Post Views: 299



