প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬ টায় নয়াপল্টনস্থ ঢাকা মহানগর বিএনপি’র কার্যালয় ভাসানী ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সভা পরিচালনা করেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার এবং আটককৃতদের মুক্তি দাবি করা হবে।
সভায় তেল, গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে সকল অশুভ সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের তান্ডবের বিরুদ্ধে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
Post Views: 301




