কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সাল মাহমুদ জানান, রবিবার রাতে কুমারখালী থানার ওসি আখড়াবাড়ির ভেতর বোমা থাকার বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, এটি একটি টাইম বোমা ছিল এবং যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারত। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করে। ঘটনার পর পুরো আখড়াবাড়ি প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হয়তো কেউ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এমনটি করেছে। তিনি আরও জানান, সোমবার দুপুর ১২টা থেকে আখড়াবাড়িতে প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তল্লাশি চালানো হবে। পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আখড়াবাড়িতে প্রবেশের সব সড়ক ও মোড়ে মোড়ে তল্লাশি চলবে এবং পুরো আখড়াবাড়ি প্রাঙ্গণও তল্লাশির আওতায় থাকবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। পাশেই ছিল পুলিশ বক্স। বিষয়টি জানার পরপরই পুলিশ সতর্ক অবস্থান নেয় এবং নিরাপত্তার স্বার্থে আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার থেকে আখড়াবাড়িতে লালন শাহর তিরোধান দিবসের তিন দিনের আয়োজন চলছে। সোমবার রাত পর্যন্ত সেখানে অনুষ্ঠান চলার কথা রয়েছে। বোমা উদ্ধারের পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আজ সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে তিনি বলেন, ‘রাতে কুমারখালী থানার ওসি জানতে পারেন আখড়াবাড়ির ভেতর বোমা আছে।