দেশের স্বাস্থ্য খাতের বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা সহজতর করার লক্ষ্যে ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার প্রয়োজনীয় মেশিন দ্রুততম সময়ে স্থাপন করা হবে। তিনি এ বিষয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা বরদাস্ত না করার কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেশিন বা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সরকার ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসার উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান মন্ত্রী।

বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের কারণে দেশের স্বাস্থ্য খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি চিকিৎসাসেবা বা স্বাস্থ্য খাতের দায়িত্বে অবহেলা কিংবা গাফিলতির বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।