অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেইসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জানান, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবেন।

এর আগে শনিবার বিকালে ইশরাক হোসেন তার ফেইসবুক পেইজে গেণ্ডারিয়ায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেন। সেসব ভিডিওর একটিতে তাকে অস্ত্র হাতে অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে পুলিশ সদস্যদের উপস্থিতিতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

অভিযান নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানিয়েছিলেন, স্থানীয় ডিসিকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশনা দেন। এদিকে নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন কিছু ‘সুশীল’ মানুষের সমালোচনা করে লিখেছেন, ফেসবুকে কিছু মানুষকে উল্লাস করতে দেখা গেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।