শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান টানা পাঁচদিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন দুর্গাপূজার ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকিং কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ থাকবে। তবে গত ১৭ অক্টোবর শনিবার সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা ছিল।

ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার সুবিধার্থে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছিল। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।