আগামী ৭ জানুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী আয়োজিত এই বইমেলা ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই ২০২৭ সালের বইমেলার এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
Post Views: 7




