ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমানে থাকা অসুস্থ এক নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ভারতীয় নাগরিকের নাম অঞ্জনা ভৌমিক। ঘটনার সময় উড়োজাহাজটিতে মোট সাতজন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং অঞ্জনার দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এছাড়া উড়োজাহাজটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ (পাইলট ইন কমান্ড) এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা।

এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত এই এয়ার অ্যাম্বুলেন্সটি সি৯০এ (C90A) মডেলের উড়োজাহাজ, যার নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। তবে উড়োজাহাজটির দরজা ঠিক কী কারণে মাঝ আকাশে খুলে গিয়েছিল, জরুরি অবতরণের সময় ঠিক কত ছিল এবং ওই নারীর মৃত্যুর সঙ্গে এই যান্ত্রিক ত্রুটির কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।