রাজধানীর আবদুল গনি রোড থেকে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় ভবন নির্মাণের এই প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকার ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
Post Views: 8




