সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়াগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে দেয়াল নির্মাণ করে জায়গা দখল করে নেয়া হচ্ছে। আদালতের নির্দেশ অমান্য করায় ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। আদালতের নির্দেশ অমান্য করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মোজাফফর আহমদ ও তার পরিবার। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করা হয়।

এসময় বর্নিত গ্রামের মৃত আবদুল নবীর পুত্র মোজাফফর আহমদ, তার স্ত্রী জনুয়ারা বেগম, ভাই মোজাম্মেল হকের স্ত্রী- ছেনুয়ারা বেগম, তাদের বোন নুর জাহান ও কন্যা সুমি আকতার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামের মৃত আবদুল নবীর তিন পুত্র। মোজাফফর, মোজাম্মেল ও নুরুল আবছার। তাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল নুরুল আবছারের। একাধিক মামলা-মোকদ্দমার পর কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারায় অভিযোগ দায়ের করেন।

আদালত ঈদগাঁও মৌজার বিএস খতিয়ান নং ১৫৩০,১১৬৪,৮০০,৮০৪,১৪৩২,২০১২ ও ৫৯৮ এর জমিতে শান্তি-শৃঙখলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। থানা পুলিশ নোটিশের মাধ্যমে বিষয়টি অবহিত করেন। কিন্তু বিবাদী নুরুল আবছার ক্ষমতার দাফট ও আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে দেয়াল নির্মাণ করে জায়গা দখল করে নিচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং বড় ধরনের সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় গত ১৫ অক্টোবর মোজাফফর আহমদ বাদী হয়ে পুলিশকে অভিযোগ করেন।

তারা অভিযোগ করেন, পুলিশ দেয়াল নির্মাণ কাজ বন্ধ করাতো দুরের কথা, পাহারা দিয়ে দেয়াল নির্মাণ করছে। এ অবস্থায় আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভুক্তভোগী মোজাফফর আহমদ জানান, বিজ্ঞ আদালত যে নির্দেশনা প্রদান করেছেন আমরা তা মেনে চলেছি। কিন্তু নুরুল আবছার আদালতের নির্দেশনা মানছেন না। পুলিশ যেন আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করে এটাই আমাদের প্রত্যাশা। পুলিশ কঠোর পদক্ষেপ নিলে তারা দেয়াল নির্মাণ করতে পারবে না। এছাড়াও আদালত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে নোটিশদানকারী ঈদগাঁও থানার এএসআই আতিক উল্লাহ বলেন, পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক বিবাদিপক্ষকে নোটিশ প্রদান করেছে। এরপরও বিবাদীগন আদালতের নির্দেশনা বুঝতেছন না। এখানেআদালত যে নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়ন করা হয়েছে।