বান্দরবান প্রতিনিধি: সনাতনীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার(১৬ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলায় পূজামণ্ডপ সমূহের অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি।” তিনি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে তিনি পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তায় মুখরিত হোক শারদীয় দুর্গোৎসব।




