নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ইসলামী ব্যাংকের চরম্বা নয়াবাজার এজেন্ট শাখার গ্রাহকদের করা চেক জালিয়াতি মামলায় শাখাটির এজেন্ট সায়েম চৌধুরীকে (৪৫) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গত শুক্রবার (০২ অক্টোবর) রাত ১০ টায় লোহাগাড়া বটতলী ষ্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার আজিজুল হক চৌধুরীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা ৫টি পৃথক সিআর মামলায় আদালত থেকে সায়েম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানা পুলিশ জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি সিআর মামলায় ওয়ারেন্ট ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সায়েম চৌধুরীকে গ্রেপ্তারের পর শনিবার ৩ অক্টোবর সকালে তাঁকে উপযুক্ত শাস্তি, তাঁর সহযোগী মিজানকে আটক ও গ্রাহকদের টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের চরম্বা নয়াবাজার এজেন্ট শাখার গ্রাহকরা।

এসময় তারা অনতিবিলম্বে তাদের টাকা ফেরত পেতে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে মো.রাশেদুল ইসলাম, মো.আক্কাস, শাহজান, মো.আরিফ ও মো. ফোরকানসহ অনেক গ্রাহক উপস্থিত ছিলেন।