সুকান্ত বিকাশ ধর : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি দলীয় সংসদ সদস্যদের উদ্যোগে গণসমাবেশ ও মিছিল বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকালে কর্ণফুলী উপজেলা এলাকায় অনুষ্ঠিত হয়।

প্রথমে কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

সভা সঞ্চালনা করেন চটগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদুল আলম।

সমাবেশে বক্তারা বলেন, কোন প্রকার প্রপাগান্ডায় কান দিবেন না। পলাতক ফ্যাসিস্টদের দোসররা অব্যাহতভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তাদের মোকাবেলার প্রস্তুতি হিসেবে আজকের এই সমাবেশ। বিগত নির্বাচনে দলের ভেতর থেকে যারা দাঁড়িপাল্লা ও মোমবাতির পক্ষে কাজ করে দলীয় প্রার্থীদের পরাজিত করতে তৎপর ছিল তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এছাড়া আগামীতে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যরা তাদের এলাকায় নেতৃত্বে দিবেন। মনে রাখবেন দোসরের প্রেতাত্মাদের বিএনপিতে ঠাঁই হবে না। 

বক্তারা আরও বলেন, দক্ষিণ জেলার সংসদ সদস্যরা জনগণকে সাথে নিয়ে ও প্রত্যক্ষ ভোটে নিজ যোগ্যতা নিয়ে এমপি নির্বাচিত হয়ে জনগণের সাথে রয়েছে। তাই আগামীতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিটি সংসদীয় এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির দু:সময়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশ শেষে সংসদ সদস্য ও নেতৃবৃন্দের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার সড়ক হয়ে কর্ণফুলী ক্রসিং মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,  সংসদ সদস্য আবু সুফিয়ান, সংসদ সদস্য এনামুল হক এনাম, সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন, আলী আব্বাস, নাজমুল মোস্তফা আমিন, এস এম মামুন মিয়া, মনজুর উদ্দিন চৌধুরী, ইসহাক চৌধুরী, এম এ হাশেম রাজু , হুমায়ুন কবির আনসার,  মো.শাহজাহান, নুরুল ইসলাম সও., সিরাজ সও., হাজী ওসমান, নওয়াব মিয়া,  মীর জাকির, মো.মহসীন, কামরুদ্দিন সবুজ ও মো.ফিরোজ প্রমুখ। 