দি ক্রাইম ডেস্ক: সাজেকে জনসংহতি সমিতি (সন্তু লারমা) ও ইউপিডিএফের (প্রসীত) মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামের এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বরে) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনায় একটি শিশু বাম হাতে গুলিবিদ্ধ হয়। শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার হাত থেকে সফলভাবে গুলিটি বের করেন। ওসি জানান, শিশুটি বর্তমানে বিপদমুক্ত ও সুস্থ রয়েছে।