নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় একই রাতে পৃথক ৫ভাইয়ের বসতঘরে ডাকাতির সংবাদ পাওয়া গেছে। ডাকাতরা অস্ত্রেরমুখে ৫ ভাইয়ের বসতঘরের সর্বস্ব লুট করেছে। মারধর করেছে পরিবারের সদস্যদেরকে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৫নম্বর ওয়র্ডের রোসাইঙ্গাঘোনা হাকিমিয়া পাড়া এলাকায় ঘটেছে ডাকাতির এ ঘটনা।
ডাকাতি হয়েছে গিয়াস উদ্দিন (৪১), মহিউদ্দিন(৩৯), জসিম উদ্দিন মোমেন (৩৩), জমির উদ্দিন (২৮) ও কায়সার উদ্দিন (২৬)।
জানা গেছে, ১০-১২ জনের সশস্ত্র একদল ডাকাত কৌশলে ৫ বসতঘরে পর পর ঢুকে পরে। অস্ত্রেরমুখে ঘরের লোকজনকে জিম্মি এবং পরিবারে সদস্যদেরকে প্রহার করে। লুট করে নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইলসেট।
সুত্রমতে ২ ভাই বেসরকারী সংস্থা থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ নেয়। লুটপাটের পর লোকজানকে একটি কক্ষে বন্ধি করে ডাকাতরা চলে যায়। ডাকাতরা অন্তত ৫০ মিনিট ৫টি ঘরে তল্লাশি করে মালামাল নিয়ে যায়।
ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সুত্র জানায়। ডাকাতরা ঘটনাস্থল ত্যগের পর শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসে।
সংবাদ পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




