নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ২হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপে তল্লাসী চালিয়ে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধার করা হয় এসব ইয়াবা ও অস্ত্র।

উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্যা এলাকায় পিকআপ থামিয়ে তল্লাসী চালানো হয়। তল্লাসীতে পাওয়া যায় ২হাজার ইয়াবা, ৭.৬৫ মিমি Made in USA খোদাইকৃত একটি স্বসল পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি।

পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল ৬নম্বার ওয়ার্ডের আবুল কালামের পুত্র তারেকুল ইসলাম (২৬) ও আহমেদ আলীর পুত্র রাশেদুল ইসলাম রুবেল (৩৮)। জব্দ করা হয়েছে ইয়াবা ও অস্ত্র পাচারে ব্যবহৃত পিকআপ। জিজ্ঞসা বাদে গ্রেফতারকৃতরা জানান অস্ত্র ও ইয়াবা খুরুসকুল থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারে নিয়ে যাচ্ছিল। মামুন নামে অপর এক ব্যক্তি ইয়াবা ও অস্ত্র পাচারে জড়িত রয়েছে।

সে আগেই চলে গিয়েছে চট্টগ্রাম শহরের রিয়াজ উদ্দিন বাজারে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্র বিষয়ে প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে লোহাগাড়া থানায়।