স্টাফ রিপোর্টার, চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগতির বিলাসবহুল ইম্পেরিয়াল স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাথে থাকা নাতনি ইসমা (১০) গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম খাতুন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা। আহত শিশুটি তাঁর আপন নাতনি বলে নিশ্চিত করেছে পরিবার ও পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বানিয়ারছড়ায় মেয়ের বাড়ি থেকে এলাকার নিজ বাড়িতে ফেরার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন মরিয়ম খাতুন ও নাতনি ইসমা। এ সময় ঢাকামুখী দ্রুতগতির ইম্পেরিয়াল পরিবহনের একটি স্লিপার বাস তাদের চাপা দেয়। এতে মরিয়ম খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারাণ এবং তার নাতনি ইসমা গুরুতর আহত হয়।

পরে চিরিংগা হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা আহত ইসমাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ইসমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার খবর চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় পৌঁছলে নিহতের স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

চিরিংগা হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।