মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাসস্টেশন সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেন (৩৫) কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইমাম হোসেন (৩৫) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর দক্ষিণ পাড়ার শামসুল আলমের পুত্র।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর ইমাম হোসেন নামের একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।