মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা এলাকায় শীতলা ও শ্মশান কালী পূজা উপলক্ষে ধর্মীয় নানা আয়োজন শুরু হয়েছে। দুই দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ ও পূজা উদযাপনকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আজ রবিবার ১৮ জানুয়ারী ও আগামীকাল ১৯ জানুয়ারি শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। শ্রীমদ্ভাগবত পাঠক হিসেবে থাকবেন প্রণব গোস্বামী ও নিত্যানন্দ গোস্বামী।
এরপর ২০ জানুয়ারি (মঙ্গলবার) শীতলা ও শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমডালা, কয়ড়া ও ভাওয়ালকান্দি সার্বজনীন মহাশ্মশান ঘাটের সভাপতি শুসান্ত হালদার।
অনুষ্ঠান পরিচালনা করবেন উক্ত মহাশ্মশান ঘাটের সাধারণ সম্পাদক শ্যামল হালদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমডালা ইউনিয়নের চেয়ারম্যান এবং মাস্টার বিমল কুমার বিশ্বাস।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



