দক্ষিণখান প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর দক্ষিনখানের কসাইবাড়ী রেলগেইট-দক্ষিন আজিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। আজ সোমবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশের পর কর্মবিরতি শুরু করে দক্ষিণ আজিমপুর এলাকার ইন্ট্রাকো ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বেলা ৩টার সময় কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করে। এর আগে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়। গত কয়েক দিন ধরেই বকেয়া বেতন নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা।
দক্ষিণখান থানার এসআই সুজন জানান, সকালে ইন্ট্রাকো ডিজাইন লিমিটেডের ৬০০ শ্রমিক ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করে। পরে তারা বেলা ৩টায় কসাইবাড়ী রেলগেইট এলাকার সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। পরে শ্রমিকদের বুঝিয়ে বললে ৪টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
তিনি আরো জানান, বর্তমানে শ্রমিকরা কারখানায় অবস্থান করছেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
পোশাক কারখানাটির শ্রমিক হৃদয় বলেন, মালিক প্রতিমাসেই বেতন নিয়ে তালবাহানা করে। ৬০০ শ্রমিকের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন দেয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
কারখানার সুয়িং শাখার শ্রমিক শারমিন ও আমেনা বেগম জানান, চলতি মাসের ২১ দিন হয়ে গেলেও গত মাসের বেতন পাননি তারা। ঘরভাড়া দিতে না পেরে বাড়ির মালিকের নানা ধরনের কথা শুনতে হচ্ছে তাদের। সন্তানের স্কুলের বেতন, প্রাইভেট শিক্ষকের বেতন নিয়ে চিন্তায় আছেন তারা।