শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া: জেলা নাগরিক জোট ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ফুড হার্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সাইদ কমপ্লেক্সে এর ২য় তলায় আজ শনিবার(০৮ মার্চ) বিকালে পবিত্র মাহে রমজানের তাৎপর্য আগামী দিনের নেতৃত্ব ও বাংলাদেশ কেমন দেখতে চাই শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড.মোঃ তৌফিকুল ইসলাম মিথিল।
সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক জোট এডভোকেট শেখ জাহাঙ্গীর।
স্বাগত বক্তব্য রাখেন হকারী অধ্যাপক মোশারফ হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা নাগরিক জোট এর সাধারণ সম্পাদক জিয়া কারদার (নিয়ন)।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন হাফেজ মাওলানা ইসহাক আল মামুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: কামরুল হাসান নান্টু, এম এ মুস, রাজিবুল হাসান, শাহআলম বক্স, হারুনার রশিদ,উপদেষ্টা মন্ডলী : মোঃ আমির হোসেন ফারুক। ফেরদৌস রহমান। তানিম সাহেদ রিপন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এ কে এম শিবল। মোঃ তাহের উদ্দিন ভূঁইয়া।
আমন্ত্রিত অতিথিরা হলেন- এডভোকেট কাফিল উদ্দিন,এডভোকেট তৈমুর রাজা শাহাদাত, সৈয়দ আনোয়ার হোসেন লিটন, মোঃ শামসুজ্জামান আশরাফী,এম এ সানু ও হাসিবুর রহমান।




