শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া: মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার ধন মিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে আজ মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে এক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, যে বাড়িতে লাশ উদ্ধার করা হয় সেখানে রোজার প্রথমদিকে রাত্রে পানির টাংকির বিড়ালের আওয়াজের মতো কী যেনো শব্দ হয়েছে। কে বা কারা এইখানে মেরে লাশ ফেলে গেছে সেই বিষয়ে কোনো কিছু জানা যাইনি। পরে টাংকির পানি ব্যবহারের সময় আজ মঙ্গলবার সকালে সাপ্লাই দিয়া পানি দিয়ে গন্ধ বের হচ্ছে। তখন কিছু ছেলেকে ডেকে এনে বলেছে যে দেখো পানির টাংকিতে কোনো কিছু আছে কিনা। তখন ছোট ছেলেরা দেখে পানির টাংকির মধ্যে একটি যুবকের লাশ। তখন সাথে সাথে পুলিশকে অবহিত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফর হোসেন জানান, বিকেলে স্থানীয়রা পানির ট্যাংকের পানি থেকে রক্ত বের হতে দেখেন। পরে তারা পানির ট্যাংকের ঢাকনা খুলে ভিতরে লাশ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে পানির ট্যাংক কেটে ভিতর থেকে লাশ উদ্ধার করে।

তিনি জানান, পানির ট্যাংকের ভিতরে লাশ ছিল। নিহতের মুখ থেথলে গেছে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ কয়েক দিন আগের হবে, লাশে পঁচন ধরে গেছে। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।