শেখ সাদী সুমন,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সরকারের আমলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এরফলে মহসড়কের দুই’শ অন্তত কয়েক কিলোমিটার যানজটের কবলে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় বক্তারা বলেন, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়। এ সব মামলায় ৩ হাজারেরও বেশি হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম-ওলামাদের আসামি করা হয়। এ সব মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহার না করা হলে সারাদেশে হেফাজত ইসলাম ও আলেম ওলামাদের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন।