ঢাকা ব্যুরো: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন।
সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের তিনজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগ ও একজন সিলেট বিভাগের বাসিন্দা বলে জানা গেছে।




